গুগল ড্রাইভের ব্যবহার
গুগল ড্রাইভ (Google Drive) , একটি ক্লাউড বেস ফাইল স্টোরেজ সার্ভিস। জনপ্রিয় টেক জায়ান্ট গুগলে একটি বহুল ব্যবহৃত ও সহজ এবং জনপ্রিয় একটি সার্ভিস, যা ২৪ এপ্রিল ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছিলো।
গুগল ড্রাইভকে অনলাইন স্টোরেজ বলা যায়। এটি ব্যবহার করে যে কেউ তার গুরুত্বপূর্ণ ফাইল যেমন, ছবি, ভিডিও, ফাইলপত্র, অ্যাপস ইত্যাদি সংরক্ষণ করে রাখতে পারে। পরবর্তীতে যে কোন স্থান থেকে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে গুগল ড্রাইভে সংরক্ষিত ডকুমেন্টগুলো পড়তে এবং ডাউনলোড করা যাবে।
জনপ্রিয় সকল মেইল সাভির্সগুলোতে ডকুমেন্ট সংযুক্তি করে মেইল পাঠানো যায়। কিন্তু ডকুমেন্টের সাইজ বড় হলে তা মেইল সাভির্সগুলো দ্বারা পাঠানো সম্ভব নয়। তাই যদি ডুকুমেন্টের সাইজ ১০ মেগাবাইট থেকে বড় হয় সেগুলো গুগল ড্রাইভে আপলোড করে সহজেই বিশ্বের যে কোনো প্রান্তে শেয়ার করা যাবে।
সকলেই গুগল ড্রাইভের ব্যবহার নিয়ম জানেন, যারা তেমন দক্ষ নন, তাদের জন্যই আজকের এ টিক্সস।
গুগল ড্রাইভের ফাইল সংরক্ষণ করার পদ্ধতিঃ
ধাপ-১ঃ
প্রথমে লিংকে ক্লিক করে গুগল ড্রাইভের সাইটে প্রবেশ করে জিমেইল আইডি দিয়ে লগইন করুন। গুগল ড্রাইভের লিংকঃ https://drive.google.com/
ধাপ-২ঃ
সাধারণত, বিষয়বস্তুর মিল রেখে ফোল্ডার অনুয়ায়ী ফাইল আপলোড করা বুদ্ধিমানের কাজ। এতে অনেক ফাইল ও ফোল্ডার আপলোড হলে খুঁজে পেতে সহজ হবে।
তাই My Drive আইকনে ক্লিক করে New folder বাটনে ক্লিক করুন। আপনি চাইলে সরাসরি আপলোড ফাইলস এবং আপলোড ফোল্ডার অপশনে ক্লিক করে আপলোড করতে পারবেন। আপনার স্বাধীনতা।
ধাপ-৩ঃ
New folder অপশনে ক্লিক করার পর নতুন ফোল্ডারের নাম দিন বিষয়বস্তুর সাথে মিল রেখে। CREATE বাটনে ক্লিক করুন।
ধাপ-৪ঃ
আপনার ড্রাইভে মাত্র তৈরি করা নতুন ফোল্ডারটি দেখতে পারবেন।
ধাপ-৭ঃ
ফাইলটি আপলোড শুরু হবে। আপলোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ধাপ-৮ঃ
ধাপ-৯ঃ
ফাইলটি আপলোড হলে আপনার ফাইলটি ড্রাইভের লিস্টে দেখতে পাবেন।
তারমানে গুগল ড্রাইভের ফাইল আপলোড করে সংরক্ষণ করা শেষ। এখন আপনে যে জিমেইল আইডি ব্যবহার করে যে সকল ফাইলগুলো আপলোড করেছেন সেই একই জিমেইল আইডি দিয়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার আপলোডকৃত ফাইলগুলো পড়তে কিংবা ডাউনলোড করতে পারবেন।
গুগল ড্রাইভের সংরক্ষিত ফাইল কিংবা ফোল্ডারের লিংক শেয়ার পদ্ধতিঃ
বড় সাইজের ফাইলগুলো মেইলের সাথে অ্যাটাচমেন্ট হিসেবে সংযুক্তি না করে আমরা প্রয়োজনীয় বড় সাইজের ফাইলগুলোর লিংক শেয়ার করবো। আর এটাই হলো মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
ধাপ-১ঃ
যে ফাইলটির লিংক শেয়ার করবো সেই ফাইলটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবো। তারপর Get link অপশনে ক্লিক করুন।
ধাপ-২ঃ
চিত্রের নম্বর অনুযায়ী স্টেপ অনুসরণ করতে হবে। ১ নম্বর স্টেপের মানে হচ্ছে, যদি আপনি Restricted অনুযায়ী ফাইলটি শেয়ার করতে চান তাহলে Restricted সিলেক্ট করুন। তারপর ২ নম্বর স্টেপ Share with people and groups স্টেপে ক্লিক করুন।
ধাপ-৩ঃ
Share with people and groups, মানে ২ নং স্টেপে ক্লিক করার সাথে সাথে স্ক্রীণ চেঞ্জ হয়ে যাবে এখন যাকে ফাইলটির লিংক শেয়ার করেবন তার মেইল অ্যাড্রেস লিখুন। Editor বাটনে ক্লিক করে ৩ টির যে কোনো একটির প্রাইভেসি নির্ধারণ করুন। তারপর Send বাটনে ক্লিক করুন। ব্যস, কাজ শেষ।
এখন Restricted অপশনে যাদের Share with people and groups অপশনে অ্যাড করা হয়েছে শুধুমাত্র তারাই ফাইলটি পড়তে কিংবা ডাউনলোড করতে পারবে।
পারসনালি এ Restricted অপশনটি ব্যবহার করাই উত্তম। এতে প্রাইভেসি ভালো। সংশ্লিট অ্যাড করা ব্যক্তি ছাড়া আর কেউ এ ফাইলটি পড়তে বা ডাউনলোড করতে পারবে না।
বর্তমানে অনলাইনে ট্রেনীং কিংবা ওয়ার্কশপ ডুকমেন্টারি অথবা শিক্ষা প্রতিষ্ঠানের ডকুমেন্ট অনেক জনের সাথে শেয়ার করতে হয় সেক্ষেত্রে Restricted অপশন ব্যবহার না করে সহজে Anyone with the link অপশন ব্যবহার করার প্রয়োজন হবে। যদি একটি ফাইল অসংখ্য মানুষের সাথে শেয়ার করতে হয়, তখন সহজে ফাইল শেয়ার করার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন।
ধাপ-১ঃ
চিত্রের ১ নম্বর স্টেপ অনুযায়ি ড্রপডাউন ম্যেনুতে ক্লিক করে Anyone with the link অপশন নির্ধারন করুন। তারপর ২ নং স্টেপ Copy link বাটনে ক্লিক করে ফাইলটির লিংক কপি করুন। তারপর ৩ নং স্টেপ Done বাটনে ক্লিক করুন।
এখন আপনে ফাইলটির লিংক সবাইকে জানিয়ে দেয়ার দিন। আপনাদের ফেইসবুক গ্রূপ থাকলে সেখানে লিংকটি পেস্ট দিন। সবাই লিংকে ক্লিক করে ফাইলটির অ্যাক্সেস পেয়ে যাবেন।
মেইলে যাদের দিতে চান তাদের সবার অ্যাড্রেস লিখে লিংকটি মেইলে বডিতে পেস্ট করে মেইলটি সেন্ড করে দিন।
এভাবে লিংকটি যে কোন যোগাযোগ মাধ্যমে আপনি পেস্ট করে দিলে সকলেই সেই লিংকে অ্যাক্সেসের সুযোগ পেয়ে যাবেন।
ফাইল আপলোড, শেয়ারিং সবই হলো এবার প্রাপ্ত মেইল থেকে লিংকে ক্লিক করে কিভাবে ফাইলটি ডাউনলোড করবো তাও নিচে দেখিয়ে দেয়া হলো।
ধাপ-১ঃ
প্রাপ্ত মেইলটি দেখতে পেলে সেটা ওপেন করুন।
ধাপ-২ঃ
চিত্রের ১ ও ২ নম্বর স্টেপ উভয়ভাবেই ফাইলটির ওপেন ও ডাউন লোড করতে পারবেন। সরাসরি ডাউনলোড করার জন্য ২ নম্বর স্টেপের নিচের দিকে এ্যারেতে ক্লিক করুন। ফাইলটি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে।






























































