গরম পানি পান অনেকেরই অপছন্দনীয়। মুখরোচক পানীয় নয়, তাই অনেকেই এড়িয়ে যান। অথচ কুসুম গরম পানি পানে রয়েছে নানাবিধ উপকারিতা।
১) গরম পানি পান করলে শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো ভাবে সর্ম্পন্ন হয়। ফলে শরীরের প্রতিটি স্নায়ুকে সচল থাকে, যা শরীরের বিভিন্ন ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।
২) শরীরে জমাকৃত ক্ষতিকারক টক্সিন বের করে শরীরকে ডিটক্স করে গরম পানি সেবনে যা হজমশক্তিও বৃদ্ধি করে। পাকস্থলী ও অন্ত্রের মাধ্যমে দেহে প্রবেশের সময় হজম প্রক্রিয়ার অঙ্গসমূহ ভালোভাবে হাইড্রেটেড হয়, যার ফলে শরীরের দূষিত পদার্থসমূহ দূর হয় এবং হজমশক্তি বাড়ে।
৩) ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস গরম পানি পান করার অভ্যাস করলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যাবে।
৪) শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে চাইলে গরম পানি পানে মিলবে সমাধান। গরম পানি সেবন আপনার খিদে কমাতে সাহায্য করবে, ফলে ক্যালোরি ইনটেক কম হবে, যা দ্রুত ওজন ঝরাতে সহায়ক। প্রতিদিন সকালে খালি পেটে ও রাতে ঘুমানোর আগে গরম পানির সাথে লেবু বা মধু মিশিয়ে সেবনে দ্রুত ফল পাওয়া যাবে।
৫) মেয়েদের প্রিরিয়ড কালীনসময়ে মেনস্ট্রয়াল ক্র্যাম্পের প্রকোপ কমাতে গরম পানি সেবনের কোনো বিকল্প নাই।
৬) গরম পানির সাথে লবঙ্গ, লবন মিশিয়ে সেই পানি পান করলে সাধারণ ভাইরাসজনিত জ্বরে আরাম পাওয়া যাবে।
৭) দাতের ব্যথায় গরম পানির সাথে লবন মিশিয়ে অথবা লবঙ্গ মিশিয়ে কুলকুচি করলে ব্যথা কমে আসবে।
৮) আমরা রিচফুট খাওয়ার পর কোমল পানীয় পান করি, যা স্বাস্থ্যকর নয়। বরং কোমল পানীয় না খেয়ে গরম পানি সেবনই উত্তম।


Post a Comment