ক্লিক অফ ডেথ, যা ভয়ংকর

ক্লিক অফ ডেথ, Click of Death, COD, Blue screen of Death, BSoD, হার্ডড্রাইভ,


কম্পিউটারের তথ্য সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ হার্ডড্রাইভ। কম্পিউটারে অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করা এবং ব্যবহারের জন্য হার্ডড্রাইভ প্রয়োজন। আর এই হার্ডড্রাইভের আয়ুষ্কাল এক সময় ফুরিয়েও যায়। তবে আয়ুর বিষয়টি তাপমাত্রা, আর্দ্রতা, বিদ্যুৎ সরবরাহের ব্যঘাতসহ নানান বাহ্যিক কারণ রয়েছে।


হার্ডড্রাইভের আয়ুষ্কাল শেষের পথে তা বুঝার বিভিন্ন লক্ষণ আছে। হার্ডড্রাইভ থেকে যদি অবিরত শব্দ শোনা যায়, যা হার্ডড্রাইভের আর্ম, হেড বা এক্যুয়েটর মিলে এ শব্দ সৃষ্টি হয়। হার্ডড্রাইভের এই লক্ষণকে ‘ক্লিক অফ ডেথ’ (Click of Death or COD) বলা হয়। কোনো সফটওয়্যার চালু বা ফোল্ডার খোলার সময় হার্ডড্রাইভের সৃষ্ট শব্দের কারণে তুলনামূলক গতি কম হবে কিংবা কম্পিউটার হ্যাং করবে অথবা Blue screen of Death (BSoD) দেখালে বুঝতে হবে হার্ডড্রাইভের আয়ুষ্কাল প্রায় শেষ। যদি আপনি ক্লিক অফ ডেথ শোনেন তবে হার্ডড্রাইভ সম্পূর্ণরুপে নষ্ট হওয়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত প্রয়োজনীয় তথ্য অন্যত্র ব্যাকআপ করা উচিত। যদি এটি সময়মতো না করা হয় তবে হার্ডড্রাইভের সকল তথ্য সম্ভবত চিরতরে নষ্ট হয়ে যাবে।


হার্ডড্রাইভ ক্লিক অফ ডেথের কবলে পড়ার সাধারণত কারণগুলোর মধ্যে অন্যতম বিদ্যুৎ সরবরাহ হঠাৎ বিছিন্ন হওয়া বা বিদ্যুৎ চলে যাওয়া।  আর এই বিদ্যুৎ সংযোগ ব্যাঘাতের কারণে কম্পিউটার হঠাৎ বন্ধ হওয়াকে আমরা ব্যাড সার্টডাউন বলে অভিহিত করতে পারি। আর একটি ব্যাড শার্টডাউনই যথেষ্ট হার্ডড্রাইভের রেকর্ডিং হেডকে সম্পূর্ণরুপে নষ্ট করার জন্য। তাই কম্পিউটারের সাথে ইউপিএস সংযোগ আবশ্যক। ইউপিএস সংযোগ থাকলে হঠাৎ বিদ্যুৎ চলে গেলেও কম্পিউটার ইউপিএস থেকে বিদ্যুৎ সরবারাহ পাবে । ফলে কম্পিউটার ব্যাড সার্টডাউন হবে না। বিদ্যুৎ চলে গেলে সাথে সাথেই আপনার ফাইল সেভ করে কম্পিউটার সার্ট ডাইন করে দিন। অনেকে ইউপিসের ব্যাপ থেকে কম্পিউটার চালিয়ে ইউপিএসের ব্যাটারির চার্জ শেষ করে থাকে, এটা খারাপ প্যাকটিস। সাধারণত ৬৫০ ভিএ  ইউপিএসের দাম ২৫০০ টাকা আর ১২০০ ভিএ ইউপিএসের দাম ৪০০০-৪৫০০ টাকা।

অত্যাধিক গরমের কারণেও হার্ডড্রাইভে ক্লিক অফ ডেথ সমস্যার সূচনা ঘটতে পারে। তাই কেসিং এর ধূলো-ময়লা নিয়মিত পরিস্কার করা যাতে কুলিং ফ্যান থেকে বেস্ট পারফরমেন্স পাওয়া যায়।

অতিরিক্ত কম্পনেও এ সমস্যা হতে পারে। তাই হার্ডড্রাইভ সঠিকভাবে কেসিং এ লাগানোর বিষয়টি লক্ষ্য রাখা জরুরি।

সঠিকমানের পাওয়ার সাপ্লাই ব্যবহার না করলেও শুধু হার্ডড্রাইভ নয় কম্পিউটারের যে কোনো যন্ত্রাংশের জন্যই হুমকিস্বরুপ। কম্পিউটার ক্রয়ের ক্ষেত্রে সবারই এ বিষয়টির ব্যাপারে থাকে চরম উদাসীনতা।


হার্ডড্রাইভটি একবার ক্লিক অফ ডেথের শিকার হয়ে গেলে তা মেরামত করা সম্ভব হয় না। দূর্ভাগ্যবশত আপনার যদি ব্যাকআপ থাকে তবে ডেটা পুনরুদ্ধার করার জন্য আপনাকে হার্ডড্রাইভটি মেরামত করতে হবে না। আপনার যদি ব্যাকআপ না থাকে তবে আপনি নিজে তথ্য পুনরুদ্ধার করার চেষ্টা করার জন্য প্রফেশনাল তথ্য পুনরুদ্ধারকারী প্রতিষ্ঠানের সাহায্য নিতে হতে পারে। তবে এটি ব্যয়বহুল এবং এমন কোনো গ্যারান্টি নেই যে প্রতিষ্ঠাটিও হার্ডড্রাইভের সকল তথ্যাদি পুনরুদ্ধার করতে সক্ষম হবে।

Labels:

Post a Comment

Comments System

<--Google--!>

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget