আমরা যারা ডেস্কটপ ব্যবহার করি তার অধিকাংশই UPS ব্যবহার করে থাকি। UPS এর কাজ হচ্ছে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ডেস্কটপকে বন্ধ হয়ে যাওয়া থেকে রক্ষা করে কিছু সময় বিদ্যুৎ ছাড়া চলার শক্তি সরবরাহ করা। ডেস্কটপ কি পরিমান লোড নেয় তার উপর ভিত্তি করে UPS কিনতে হয়। সাধারণত 650 ও 1200 VA UPS ডেস্কটপের জন্য ব্যবহার বেশি হয়। VA হিসাবে ১ বা ১ এর অধিক ব্যাটারি থাকে।
একটি ভাল মানের UPS হালকা লোডে কাজ করলে ১-২ বছর ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। ব্যাটারি ব্যাকআপ না দিলে ব্যাটারি পরিবর্তনও করা যাবে। সাধারণত 650 VA UPS এ ১২ ভোল্টের ১ টি ব্যাটারি এবং 1200 VA UPS এ ১২ ভোল্টের ২ টি ব্যাটারির প্রয়োজন হবে।
সম্পাদনা সহযোগীঃ সাব্বির হোসেন


Post a Comment