মশার বংশ খতম করতে এবার প্রযুক্তি কাজে লাগতে কোমড় বেধেঁ নামল পৃথিবীর নামী দুটি প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন ও গুগল।
ডেঙ্গ, ম্যালেরিয়া, জিকা সহ বিভিন্ন মশাবাহিত রোগ নির্মূলে মাইক্রোসফট, গুগল ও ক্যালিফর্নিয়ার লাইফ সায়েন্সেস প্রতিষ্ঠান ভেরিলি একটি চুক্তি স্বাক্ষরও করেছে। উচ্চ প্রযুক্তির অটোমেশন ও রোবোটিকস ব্যবহার করে জিকা ভাইরাস সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যবস্থা নেবে এই প্রতিষ্ঠানগুলো। আপাতত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে তারা উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
মাইক্রোসফট ও টেক্সাসের হিউস্টন ও হ্যারিস কাউন্টিতে তাদের প্রযুক্তির আধুনিক জালের ব্যবহারও পরীক্ষা চালিয়েছে দেখা গেছে এ জাল আকৃতির ফাদঁটি এডিস মশার সহ অন্যান্য ক্ষতিকর মশা আটক করার ক্ষেত্রে ৮৫ শতাংশই নির্ভুল। আর এ ফাদঁ প্রযুক্তির দাম পড়বে ১০০ ডলার।


Post a Comment