তাহলে ভুল নম্বরে টাকা চলে গেলে সেটা কি আর ফেরত পাওয়া যাবে না?
বিকাশ কর্তৃপক্ষ প্রথমেই যে পরামর্শ দিয়ে থাকে তা হলো, টাকা ভুল নম্বরে চলে গেলে সাথে সাথে ঐ মোবাইল নম্বরে ফোন দেয়া যাবে না। কারণ ভুলবশত অন্য নম্বরে টাকা চলে গেলে, তা ফিরিয়ে দেয়ার মানসিকতা খুবই কম লোকেরই আছে। বরং ফোন পেয়ে সে টাকা উঠিয়ে ফেলবে আর তাতে ভুক্তভোগীর করার কিছুই থাকবে না।
ভুলে কোনো নম্বরে টাকা পাঠানো হয়ে গেলে প্রথমে নিকটস্থ থানায় গিয়ে ট্রানজেকশন নম্বর দিয়ে জিডি করে যত দ্রুত সম্ভব সেই জিডি কপি বিকাশ অফিসে জমা দিয়ে অভিযোগ করা।
বিকাশ কর্তৃপক্ষ জিডি কপি ও ম্যাসেজ খতিয়ে দেখবেন। তারপর ভুলে টাকা পাঠানো নম্বরের বিকাশ অ্যাকাউন্ট সাময়িক লেনদেন বন্ধ করে দিবে, যাতে কোনো টাকা তুলতে না পারেন।
বিকাশ কর্তৃপক্ষ স্থগিত অ্যাকাউন্ট পরিচালনাকারি ব্যক্তির সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেবেন এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করে যদি ঘটনার সত্যতা নিশ্চিত করেন যে, ওই টাকা তার নয়, তখন বিকাশ অফিস থেকেই ভুলে পাঠানো টাকা নির্দিষ্ট ব্যক্তির কাছে স্থানান্তর করে দিবেন।
আর যদি ঐ ব্যক্তি নিজের টাকা বলে দাবি করেন, তাহলে ৭ কর্ম দিবসের মধ্যে তাকে প্রমাণসহ অফিসে এসে অ্যাকাউন্ট ঠিক করে নিতে নির্দেশ প্রদান করবে বিকাশ কর্তৃপক্ষ। এই নির্দেশনা না মেনে পরবর্তী ৬ মাসে ব্যক্তি না আসলে ভুক্তভোগীর অ্যাকাউন্ট নম্বরে টাকা পৌঁছে যাবে। এর পরবর্তী ৬ মাসে না আসলে সাময়িক স্থগিত অ্যাকউন্টটি চিরতরের জন্য অটো ডিজেবল হয়ে যাবে।
এ পরামর্শ শুধু বিকাশই নয়, রকেট এবং নগদের ক্ষেত্রেও প্রযোজ্য।



Post a Comment