আমাদের স্মার্টফোনটি হারিয়ে বা চুরি হয়ে গেলে সেটা ফেরত পেতে পারি যদি সেই ফোনটির বর্তমান লোকেশন জানা যায়। স্মার্টফোনটি খোয়া যাবার সাথে সাথেই এই কাজটি করা দরকার। না হলে ফোনটি ফেরত পেতে আরো কঠিন উপায় অবলম্বন করতে হবে। সেটা উপায় নিয়ে থাকবে আরেকটি আর্টিকেল।
Android স্মার্টফোনের একটি ফিচার 'Find your phone' ফিচার, এই ফিচারের সাহায্যে গুগল ম্যাপ এর মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপ থেকে সহজেই খোয়া যাওয়া স্মার্টফোনের বর্তমান লোকেশন জানা সম্ভব।
যে কোনো Android ফোনেই রয়েছে 'Find your phone' ফিচারটি। আপনার হারিয়ে বা চুরি হয়ে যাওয়া ফোনটি লোকেশন জানতে অবশ্যই 'Find your phone' ফিচারটি অন বা চালু থাকতে হবে। পাশাপাশি স্মাটফোন ও কম্পিউটার বা ল্যাপটবে একই জিমেইল আইডি ব্যবহার করতে হবে এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
স্মার্টফোনের বর্তমান লোকেশন জানার উপায়ঃ
স্মার্টফোনটি হারিয়ে গেলে বা চুরি হবার সাথে সাথে আপনার কম্পিউটার বা ল্যাপটবে https://www.google.com/maps/timeline ভিজিট করুন।
স্মার্টফোনটিতে যে জিমেইল আইডি ব্যবহার করে লগইন করা আছে, সেই জিমেইল আইডি দিয়ে কম্পিউটার বা ল্যাপটপ থেকে লগইন করুন।
এখান থেকে হারিয়ে যাওয়া স্মার্টফোনের ঠিক কোন দিনের লোকেশন জানতে চান, তা সিলেক্ট করে গুগল ম্যাপের উপর আপনার স্মার্টফোনের লোকেশন দেখতে পাবেন। know how to track and locate your lost android phone using google maps.


Post a Comment