সুমেরুর বরফ দ্রুত গলছে

Claymate Change, Ice



পৃথিবীর উষ্ণায়নের জন্য অত্যন্ত দ্রুত হারে গলে যাচ্ছে সুমেরু সাগরের (‘আর্কটিক সি’) বিশাল বিশাল পুরু বরফের চাঙড়। নাসা এবং এনএসআইডিসি জানাচ্ছে, বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সুমেরু সাগরের লক্ষ ৫৮ হাজার বর্গ মাইল (বা, ২৪ কোটি ৮০ লক্ষ বর্গ কিলোমিটার) এলাকার বরফ গলে গিয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সুমেরু সাগরের বরফ বার অনেক বেশি পরিমাণে গলে যাওয়ার জন্য মূলত দায়ী সাইবেরিয়ার তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের জন্যই গড় তাপমাত্রার চেয়ে বছর সুমেরুর তাপমাত্রা বেড়ে গিয়েছে ১৪ থেকে ১৮ ডিগ্রি ফারেনহাইট (বা, থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস)

 

২০০৭ থেকে ২০১২, এই বছরেই সুমেরু সাগরের বরফ গলে যাওয়ার হার ছিল রীতিমতো উদ্বেগজনক। গত ৫০ বছরে সেই হার সর্বাধিক হয়েছিল ২০১২-য়। বার যে পরিমাণে বরফ গলেছে সুমেরু সাগরে তা গত পাঁচ দশকে দ্বিতীয় সর্বাধিক। প্রায় দেড় কোটি বর্গ মাইল এলাকা জুড়ে গলে গিয়েছিল সুমেরুর বরফ।

সুমেরু সাগরের বরফ বছর আরও বেশি পরিমাণে গলে যাওয়ার আরও একটি কারণ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা দেখেছেন, আটলান্টিক মহাসাগরের উষ্ণ জলপ্রবাহও নীচ থেকে তাতিয়ে দিচ্ছে সুমেরু সাগরকে। তার ফলে আরও দ্রুত হারে অনেক বেশি এলাকা জুড়ে বছর গলে গিয়েছে সুমেরু সাগরের বরফের চাদর পুরু চাঙড়গুলি। এর ফলে আবার যখন বরফের চাদর আর চাঙরগুলি জমে যাবে তখন আর আগের মতো অতটা পুরু হবে না সেগুলি।

 তথ্যসূত্রে/সৌজন্যে: নাসা


Labels:

Post a Comment

Comments System

<--Google--!>

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget