সূর্যে শক্তিশালী সৌর ঝড় হবার আশংকা!

Solar System, Sun



সূর্যে শক্তিশালী সৌর ঝড় হবার আশংকা! গত বেশ কয়েক মাস ধরে সূর্য নিস্তেজ ছিল। আলোও ছিল ম্লান। কোন রকম সৌরঝড় বা কোন কিছু লক্ষ্যও করা যায়নি। তবে মনে করা হচ্ছে, নিকট ভবিষ্যতে সূর্যে উথাল-পাথাল হতে পারে।

নাসার বিজ্ঞানীরা এক সংবাদ সম্মেলনে  বলেন, 'আমাদের সূর্যের ২৫তম সোলার সাইকেল শুরু হয়ে গেছে। এর অর্থ হল সূর্যে এখন শক্তিশালী সৌর ঝড় হতে পারে। এর গতিবিধিও বেড়ে যেতে পারে।'


নাসায় কর্মরত বিজ্ঞানীরা  জানিয়েছেন, সম্প্রতি একটি শক্তিশালী করোনিয়াল তরঙ্গ অর্থাৎ একটি সৌর শিখা দেখা গেছে। একই সঙ্গে দেখা গেছে, একটি বড় কালো দাগ। তাতে যা ধারণা করা হচ্ছে, তাহলে সূর্য তার নতুন সোলার সাইকেলের কাজ শুরু করেছে।

বিজ্ঞানীরা বলছেন, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, যখনই সূর্য ম্লান হয় তখন কয়েক মাস বা বছর পরে এটি হয়ে থাকে।

এর আগে, নাসার জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইন্সটিটিউটের বিজ্ঞানীরা জানিয়েছেন, আমাদের ছায়াপথের অন্যান্য তারার তুলনায় সূর্যের উজ্জ্বলতা ম্লান হয়ে যাচ্ছে। বৈজ্ঞানিকরা বলছেন, গত ৯ হাজার বছরে এর উজ্জ্বলতা পাঁচ গুণ কমেছে। সূর্যের সঙ্গে সূর্যের মতো আরও ২ হাজার ৫০০ তারার তুলনা করেই তারা এই সিদ্ধান্তে পৌঁছান। তাই বিজ্ঞানীরা বলেন, হ্রাস পাচ্ছে সূর্যের ঔজ্জ্বল্য।


Labels:

Post a Comment

Comments System

<--Google--!>

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget