কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পাওয়ার সাপ্লাই

PSU, Power Supply, Hardware

 


ইলেকট্রনিক্স প্রত্যেকটি যন্ত্রই বিদ্যুৎ শক্তি ছাড়া চলতে পারে না, এই বিদ্যুৎ শক্তিকে এসি বিদ্যুৎ থেকে ডিসি বিদ্যুৎতে রুপান্তরিত করে নির্দিষ্ট যন্ত্রাংশে সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করাই হল পাওয়ার সাপ্লাইয়ের কাজ।

আর কম্পিউটারের হার্ডওয়্যারগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ন হার্ডওয়্যার হচ্ছে পাওয়ার সাপ্লাই।

পাওয়ার সাপ্লাই ইউনিট বা পিএসইউ এর কাজ হচ্ছে বিদ্যুৎ লাইন থেকে ইলেক্ট্রিসিটি সংগ্রহ করে সেই বিদ্যুৎকে যন্ত্রাংশের প্রয়োজন অনুযায়ী কনভার্ট  করা। অর্থাৎ বিদ্যুৎ লাইনের ২২০-২৪০ ভোল্ট এসি মুড থেকে পাওয়ার সাপ্লাই ইউনিট কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যারগুলোতে ডিসি +৩.৩,  +৫ এবং +১২ ভোল্টে কনভার্ট করে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।

ইলেকট্রনিক্স যন্ত্রাংশ ভেদে পাওয়ার সাপ্লাইয়ের গঠনপ্রণালী বিভিন্ন রকম হতে পারে তবেকম্পিউটারের জন্য আমার এটিএক্স পাওয়ার সাপ্লাই ব্যবহার করে থাকি।

কম্পিউটারের ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই এতোটাই গুরুত্বপূর্ণ যে, সঠিক মাত্রায় কম্পিউটারের অন্যান্য হার্ডওয়ারগুলোতে বিদ্যুৎ সরবরাহ না হলে আপনার কম্পিউটারের বারোটা বাজবে। এমনকি পাওয়ার সাপ্লাইয়ের ক্রূটির কারণে কম্পিউটারের যে কোনো হার্ডওয়্যার পুড়েঁ যেতে পারে।

পাওয়ার সাপ্লাইয়ের ক্ল্যাসিফিকেশনঃ

কম্পিউটারের এটিএক্স পাওয়ার সাপ্লাইয়ের দুটি অংশ রয়েছে। যথা: (১) ইনপুট ইউনিট এবং (২) আউটপুট ইউনিট।

(১) ইনপুট ইউনিটঃ এ ইউনিটের কাজ হলো বিদ্যুৎ লাইনের ২২০-২৪০ ভোল্ট এসি মুডে বিদ্যুৎ সরবরাহ করা।

(২) আউটপুট ইউনিটঃ ২২০-২৪০ ভোল্ট এসি মুডের বিদ্যুৎকম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যারগুলোতে ডিসি মুডে ভোল্ট কনভার্ট করে বিদ্যুৎ সরবরাহ করা।

 

পাওয়ার সাপ্লাইয়ের ব্যবহারে করণীয়ঃ

আমরা যখন কম্পিউটারের আপগ্রেডের জন্য প্রসেসরগ্রাফিক্স কার্ডর‌্যামপিসিআই কার্ড পরিবর্তন করতে চাই এবং এক্ষেত্রে উন্নতমানের পাওয়ার সাপ্লাইয়ে ব্যবহারের কথা চিন্তা করতে নারাজ। বাধ্য হয়ে পরিবর্তন করলেও টাকার জন্য কষ্ট পাই। উন্নত মানের পাওয়ার সাপ্লাই আপনাকে নানান অসুবিধা থেকে বাচিঁয়ে সঠিকভাবে কম্পিউটারের হার্ডওয়্যারগুলোতে বিদ্যুৎ সরবরাহ করবে। কমদামি সাধারন মানের পাওয়ার সাপ্লাইয়ের ৫০০ ওয়াট লেখা থাকলেও তা ২৫০-৩০০ ওয়াট বিদ্যুৎ দিবে কিনা সন্দেহ।

আমরা সবাই জানি ওয়াট (watt) কিপ্রশ্নটি উত্তর জানা আবশ্যক।

ওয়াট = ভোল্টেজ x এম্পেয়ার (W= V x A)

কম্পিউটারের জন্য পাওয়ার সাপ্লাই ক্রয়ের ব্যাপারে পাওয়ার সাপ্লাইয়ের রেটিং জেনে না কিনলে তা আপনার কম্পিউটারের জন্য বিপদের কারণ হতে পারে। ধরুনআপনি দুটি পাওয়ার সাপ্লাই হাতে নিয়ে দেখলেন যেদুটি পাওয়ার সাপ্লাইয়ে দুই ধরনের রেটিং লিখাদাম একই। যেমন-

Peak rating of 550 watts at 25°C, with 25 amps (300 W) on the 12 volt line”

“Continuous rating of 450 watts at 40°Cwith 33 amps (400 W) on the 12 volt line”

প্রশ্ন হলো আপনি কোনটি কিনবেনএখানে প্রথমটি আপনাকে সর্বোচ্চ ৫৫০ ওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে কিন্তু সব সময়  রেটিং  বিদ্যুৎ সরবরাহ করতে পারবে না।অন্যদিকেদ্বিতীয়টি সব সময়েই ৪৫০ ওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।তাই প্রথমটি থেকে দ্বিতীয়টি ভাল রেটিংরের , যার এফিসিয়েন্সিও ভালো হবে।কেননাএফিসিয়েন্সি কম হলে পাওয়ার সাপ্লাই ইউনিটকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করতে হবেফলে আপনার বিদ্যুৎ বিলও বেড়ে যাবে।

পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আরেরকটা বিষয় লক্ষ্য রাখা জরুরী। তা হলোসাধারনত মূল্য ভেদে পাওয়ার সাপ্লাই ইউনিটে +১২ ভোল্টে ক্ষেত্রে এ্যাম্পিয়ার (ampere) 7A থেকে 22A পযর্ন্ত থাকে। তার অর্থ হচ্ছে,  যে পাওয়ার সাপ্লাই ইউনিটে +১২ ভোল্টে এ্যাম্পিয়ার 22A আছে সেই পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে আপনি (১২ x ২২ = ২৬৪২৬৪ ওয়াট পাবেন। কম্পিউটারে পাওয়ার সাপ্লাই +১২ ভোল্টে  প্রসেসর, গ্রাফিক্স কার্ড এবং কুলিং ফ্যানে বিদ্যুৎ সরবরাহ করে। তাই +১২ ভোল্টে   যত বেশি এ্যাম্পিয়ার (ampere) থাকবে সেই পাওয়ার সাপ্লাই ইউনিট ততই ভালো।

Labels:

Post a Comment

Comments System

<--Google--!>

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget