লেবুপানির যত উপকারিতা

Lemon, Lemon Juice

 


একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক ভিটামিন সি এর চাহিদা ৬৫-৯০ মিলিগ্রাম। একটি লেবু থেকে ১৮ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। লেবুতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সিযা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে।

নিচে লেবুপানি পানের সাতটি উপকারিতা তুলে ধরা হলো :

ওজন কমাতে : 

লেবুতে থাকা পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান মানবদেহের ওজন বাড়তে দেয় না এবং স্থুলতা কমাতে সাহায্য করে।

ত্বক সুরক্ষা করে : 

সূর্যের ক্ষতির হাত থেকে রক্ষা করে ত্বকে বলিরেখা পড়তে বাধা দেয় লেবুতে থাকা ভিটামিন সি উপাদান।

মুখের দুর্গন্ধ প্রতিরোধে :

খাবার মসলা যেমন পেঁয়াজরসুন বা মাছের গন্ধ মুখে লেগে থাকার কারণে মুখের দুর্গন্ধ বা নিশ্বাসের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে খাওয়ার পরপরই এক গ্লাস লেবুর পানি পান করতে পারেন।

হজমে সহায়ক : 

প্রতিদিন সকালে কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধসহ হজম প্রক্রিয়াকে চাঙ্গা করতে সাহায্য করে।

কিডনিতে পাথর প্রতিরোধে : 

লেবুর সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর জমতে প্রতিরোধ করার পাশাপাশি জমে থাকা পাথর বের করতেও সাহায্য করে।

ভিটামিন সি ভালো উৎস : 

লেবুতে প্রচুর ভিটামিন সি রয়েছে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষগুলোকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। ভিটামিন সি ঠান্ডাসর্দি থেকে মুক্তি দেয়।

Labels:

Post a Comment

Comments System

<--Google--!>

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget