কম্পিউটারের পাওয়ার সাপ্লাই ইউনিটের গুরুত্বপূর্ণ কানেক্টর নিয়ে আজকের পর্ব।
কম্পিউটারের বিভিন্ন ডিভাইসের মধ্যে বিদ্যুৎ সরবরাহের জন্যে পাওয়ার সাপ্লাইয়ের কমন কমবেশি সাত ধরনের কানেক্টর থাকে।
কম্পিউটারে বিভিন্ন ডিভাইসের কারণে এটিএক্স পাওয়ার সাপ্লাইয়ে কানেক্টরে ভিন্নতা থাকতে পারে।নিচে এটিএক্স পাওয়ার সাপ্লাইয়ে কিছু কানেক্টরের চিত্রসহ বিবরন দেয়া হলো।

নিচে ২৪ পিন এ টি এক্স কানেক্টরের বিস্তারিত চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো।

২) ৪ পিন বা পি৪ - ১২ ভোল্ট ATX পাওয়ার কানেক্টরঃ
৩) ৬ পিন - ১২ ভোল্ট ATX পাওয়ার কানেক্টরঃ
কম্পিউটারের মাদারবোর্ডের প্রসেসর পাওয়ার (সিপিইউ পাওয়ার) সংযোগের প্রয়োজনে ৬ পিনের ১২ ভোল্ট ATX পাওয়ার কানেক্টর ব্যবহার হয়।
পেন্টিয়াম ৪ প্রসেসর প্রচলন শুরু হওয়ার পর থেকেই ১২ ভোল্ট বিদ্যুৎ সরবরাহ করার জন্য ৪ পিন পাওয়ার কানেক্টর ব্যবহারের শুরু হয়।একে সিপিইউ পাওয়ার কানেক্টর এবং পি৪ পাওয়ার কানেক্টরও বলা হয়।

নিচে ৪ পিন বা পি৪ - ১২ ভোল্ট ATX পাওয়ার কানেক্টরের বিস্তারিত চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো।


৩) ৬ পিন - ১২ ভোল্ট ATX পাওয়ার কানেক্টরঃ
কম্পিউটারের মাদারবোর্ডের প্রসেসর পাওয়ার (সিপিইউ পাওয়ার) সংযোগের প্রয়োজনে ৬ পিনের ১২ ভোল্ট ATX পাওয়ার কানেক্টর ব্যবহার হয়।

নিচে ৬ পিন - ১২ ভোল্ট ATX পাওয়ার কানেক্টরের বিস্তারিত চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো।

৪) ৪ পিন মোলেক্স (4 pin Molex):
কম্পিউটারের সংযুক্ত Peripheral devices, যেমন হাড ড্রাইভ, সিডি বা ডিভিডি রম এ বিদ্যুৎ সরবরাহে এই ৪ পিন মোলেক্স কানেক্টর ব্যবহার হয়।
নিচে ৪ পিন মোলেক্স (4 pin Molex) ATX পাওয়ার কানেক্টরের বিস্তারিত চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো।
নিচে ৪ পিন মোলেক্স (4 pin Molex) ATX পাওয়ার কানেক্টরের বিস্তারিত চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো।


লক্ষ্যনীয় বিষয় হচ্ছে, হলুদ রঙ এর তারে +১২ ভোল্ট, লালে +৫ ভোল্ট, এবং কালো হচ্ছে গ্রাউন্ড।
৫) Serial ATA (SATA) পাওয়ার কানেক্টরসঃ
সাটা হার্ডডিস্ক এবং সাটা সিডি/ডিভিডি রমের জন্য ১৫ পিনের এই কানেক্টরস ব্যবহার করা হয়।সাটা কানেক্টরের পাওয়ার হচ্ছে যথাক্রমে ১২ ও ৫ এবং ৩.৩ ভোল্ট বিদ্যুৎ সরবরাহ করা হয়।
সাটা হার্ডডিস্ক এবং সাটা সিডি/ডিভিডি রমের জন্য ১৫ পিনের এই কানেক্টরস ব্যবহার করা হয়।সাটা কানেক্টরের পাওয়ার হচ্ছে যথাক্রমে ১২ ও ৫ এবং ৩.৩ ভোল্ট বিদ্যুৎ সরবরাহ করা হয়।

এখানেও লক্ষ্যনীয় বিষয় হচ্ছে, হলুদ রঙ এর তারে +১২ ভোল্ট, লালে +৫ ভোল্ট, ধূসর রংয়ে +৩.৩ এবং কালো হচ্ছে গ্রাউন্ড।

৭) ৬ পিন PCI Express কানেক্টরঃ
Low End Graphics কার্ডে আলাদা বিদ্যুৎ প্রয়োজন হয় না। কিন্তু আধুনিক High End Graphics কার্ডে আলাদা বিদ্যুৎ কার্ডে আলাদা বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন একটি বা দুইটি ৬ পিন PCI Express কানেক্টর প্রয়োজন হয়। ৬ পিন PCI Express কানেক্টর গ্রাফিক্স কার্ডে সর্বোচ্চ ৭৫ ওয়াট এক্সটা ভোল্টেজ সাপ্লাই দিতে পারে।

এখানেও লক্ষ্যনীয় বিষয় হচ্ছে, হলুদ রঙ এর তারে +১২ এবং কালো হচ্ছে গ্রাউন্ড।
৬ পিন ১২ ভোল্ট ATX পাওয়ার কানেক্টর এবং ৬ পিন PCI Express কানেক্টরের মধ্যে পিনের
তুলনামুলক বিদ্যুৎ সরবরাহের চিত্র দেখানো হলো।

যেখানে ৬ পিন পিসিআই - ই কানেক্টর সর্বচ্চো ৭৫ ওয়াট বিদ্যুৎ সাপ্লাই দিতে পারে সেখানে ৮ পিন পিসিআই-ই কানেক্টর সর্বচ্চো ১৫০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ সাপ্লাই দিতে পারে।এই কানেক্টর টি দেখতে অনেকটা EPS 8 pin 12 volt cable এর মত।

তবে একটি পোর্টের সাথে অন্যটি ইনপুট হবে না কারন এখানে প্রত্যেকটির জন্য আলাদা আলাদ খাঁজ কাটা আছে।

৮) ৬ পিন আউক্স পাওয়ার কানেক্টরঃ
এই পাওয়ার কানেক্টর টির, সাধারন কম্পিউটার এ তেমন একটা কাজে না লাগলেও বিভিন্ন ধরনের এক্সপেনশন কার্ড এ এই ধরনের পাওয়ার কানেক্টর ব্যবহার করা হয়ে থাকে।

৬ পিন আউক্স পাওয়ার কানেক্টরটির পাওয়ার পিনআউট চিত্র তুলে ধরা হলো।

আশা করি কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজনীয় সকল কানেক্টর বিষয়ে আমাদের ধারণা পেতে সক্ষম হয়েছি।


Post a Comment