ই-টিআইএন (e-TIN) সংগ্রহ করার পদ্ধতি

ই-টিআইএন, রাজস্ব, এনবিআর, আয়কর, কর, e-TIN, TIN




বছরের অক্টোবর ও নভেম্বর মাস বার্ষিক আয়কর বিবরণী জমা দেয়ার মৌসুম। প্রত্যেক আয়করদাতাদের আয়কর বিবরণী জমা দেয়ার সময় গুরুত্বপূর্ণ ই-টিআইএন অন্যান্য কাগজপত্রের সাথে জমা ‍দিতে হয়। ই-টিআইএন হলো আয়কর নিবন্ধনের আধুনিক সংস্করণ। ই-টিআইএন কীভাবে সংগ্রহ করতে হয়? ই-টিআইএন ঘরে বসেই সংগ্রহ করা যাবে। অনলাইনে বিনামূল্যে ই-টিআইএন ইস্যু করে থাকে এনবিআর।


ই-টিআইএন সংগ্রহ করার উপায়ঃ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর ওয়েবসাইটে গিয়ে আপনি ই-টিআইএন সংগ্রহ করতে পারবেন। এর জন্য আপনাকে  http://www.nbr.gov.bd এই ঠিকানায় ই-সার্ভিস মেন্যু থেকে ই-টিআইএন ড্রপডাউন মেন্যুতে ক্লিক করলেই ই-টিআইএন রেজিস্ট্রেশন করার পেজ আসবে।  




সরাসরি https://incometax.gov.bd/TINHome ঠিকানায় গিয়েও ই-টিআইএন রেজিস্ট্রেশন করে সংগ্রহ করা যাবে।

রেজিস্ট্রেশন পেজ ফরমের শূণ্যস্থান পূরনে আবেদনকারীর মৌলিক তথ্যাদি উল্লেখ করতে হবে। যেমন নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, বয়স, ফোন নম্বর, ই-মেইল আইডি ইত্যাদি। অনলাইনে ঘরে বসে ই-টিআইএন সংগ্রহ করতে চাইলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে। কারণ, জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি স্বয়ংক্রিয়ভাবে যাচাই-বাচাই করা হয়। যদি জাতীয় পরিচয়পত্রের সাথে মিল পাওয়া যায় তাহলে কয়েক মিনিটের মধ্যেই আপনার ই-মেইলে ই-টিআইএন পাঠিয়ে দেয়া হবে।  


যাদের জাতীয় পরিচয়পত্র নেই কিংবা বিদেশি নাগরিক, এমন ব্যক্তিগণ ই-টিআইএন সংগ্রহ করতে হলে নির্দিষ্ট আয়কর কার্যালয়ে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের প্রেক্ষিতে আয়কর কর্মকর্তার সনাতন পদ্ধতিতে যাচাই-বাচাই করে ই-টিআইএন ইস্যু করে থাকেন। 


এছাড়া অপ্রাপ্তবয়স্কদের জন্য ই-টিআইএন সংগ্রহ করতে অভিভাবকের টিআইএন, করদাতার ছবি ইত্যাদি লাগবে।


ই-টিআইএন হলো আয়কর নিবন্ধনের আধুনিক পদ্ধতি। একজন আয়করদাতাকে আয়কর নিবন্ধন নম্বরের মাধ্যমে আয়কর দাতা হিসেবে শনাক্ত করা হয়। নিবন্ধিত আয়কর দাতা বছর শেষে রির্টান জমা দেয়ার মাধ্যমে বার্ষিক আয়-ব্যয় ও সঞ্চয় বিবরণ দেন।

ই-টিআইএন আরো অনেক কাজে ব্যবহৃত হয়। জমি ক্রয়ে, বিদ্যুৎ সংযোগ পেতে, গাড়ি ক্রয়ে ও নিবন্ধনের কাজে ই-টিআইএন লাগে। এমনকি ব্যাংকে এফডিআর করেছেন, ই-টিআইএন কপি ব্যাংকের জমা দিলে এফডিআরের সুদের ৫ শতাংশ কম আয়কর কাটা হবে। বিভিন্ন ইনস্যুরেন্স পলিসি করতেও ই-টিআইএন প্রয়োজন। 

Labels:

Post a Comment

Comments System

<--Google--!>

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget