গবেষণাপত্রের প্রধান লেখক সিলভেইন পিকাক্স জানিয়েছেন, “বেলচা ব্যবহার করে মঙ্গলপৃষ্ঠ থেকে মাত্র ১ ইঞ্চি নীচেই বরফ একটি স্থানে খুড়লেই মিলবে বরফ। এর জন্য বেশি খোঁড়াখুঁড়ির প্রয়োজন নেই”।
মঙ্গল গ্রহে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে নাসা। মঙ্গলপৃষ্ঠে মহাকাশচারী কোথায় অবতরন করবেন সেই জায়গা খুঁজতে গিয়ে অবিশ্বাস্য এ তথ্য মিলেছে। গবেষণায় জানা গিয়েছে মঙ্গল গ্রহের মেরু ও মধ্য-অক্ষাংশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাটির নীচে জল রয়েছে, এমনকি নাসাও এমন দাবি করছে। নাসার ফিনিক্স ল্যান্ডার মেরু অঞ্চল পর্যবেক্ষণ করছে।
তাপ সংবেদনশীল যন্ত্র ব্যবহার করে মঙ্গলপৃষ্ঠের উষ্ণতা পর্যবেক্ষণ করে মঙ্গলপৃষ্ঠের নীচের বরফ খোঁজার কাজ চালাচ্ছেন বিজ্ঞানীরা।
Photo Credit: NASA/JPL-Caltech/ASU



Post a Comment