চীন ও ভারতের মহাকাশে লড়াই

Satellite, Planet,

 


লাদাখের বিতর্কিক সীমানায় ভারত কিংবা চীন কেউই আর নতুন করে সৈন্য বাড়াবে না বলে ঘোষণা দিয়েছে। দুই দেশের সেনাবাহিনীর সিনিয়র কমান্ডাররা ১৪ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষে এমন ঘোষণাই দিয়েছিল। তবে সেই ঘোষণার ২৪ ঘণ্টা পেরুতে না পেরুতেই চমকে ওঠার মতো একটি খবর দিয়েছে মার্কিন সংস্থা চায়না এরোস্পেস স্টাজিড ইনস্টিটিউট (সিএএসআই)।

বিগত ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতীয় স্যাটেলাইটে হামলা সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরে ১৪২ পৃষ্ঠার একটি প্রতিবেদনও প্রকাশ করেছে সিএএসআই। প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশে স্যাটেলাইট প্রতিরোধ প্রযুক্তি রয়েছে চীনের। তার মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দেশের মহাকাশ প্রযুক্তি এবং নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে অনুসরণ করে চলা স্যাটেলাইটের ওপর হামলা চালায় তারা।

এসব কাজের জন্য চীনের কাছে রয়েছে কো-অর্বিটাল স্যাটেলাইট, যা শত্রুপক্ষের স্যাটেলাইটকে অনুসরণ করে। তাদের স্যাটেলাইট প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্র, জ্যামার্স এবং সাইবার অস্ত্রও রয়েছে। শত্রুপক্ষকে সম্পূর্ণরূপে স্তব্ধ করে দিয়ে হামলা চালানো যায়। চীনা সেনাদের হাতে এর মধ্যেই বিশেষ প্রযুক্তি এসেছে। সেসব প্রযুক্তিকে আরো উন্নত করার চেষ্টা করা হচ্ছে।

Labels:

Post a Comment

Comments System

<--Google--!>

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget