ফেসবুক ও ইউটিউবের সাহায্যে মানুষকে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দিয়ে সাড়া ফেলেছে মেডিটক ডিজিটাল।
মেডিটক ডিজিটালের যাত্রা শুরু ২০১৯ সালের এপ্রিলে। মাত্র দেড় বছরে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দিয়ে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলে দাবি করছেন উদ্যোক্তারা। এ কারণে মেডিটকের প্রতিদিনের লাইভগুলো দেখতে ফেসবুক ও ইউটিউবে যুক্ত হচ্ছে অসংখ্য মানুষ। তারা লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ নিচ্ছেন।
প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়াটাও মেডিটকের অন্যতম লক্ষ্য বলে ঘোষণা দেন মেডিটক ডিজিটালের প্রতিষ্ঠাতা মো. রিয়াসাত আজিম ইভান।


Post a Comment