Bulk SMS বা SMS মার্কেটিং বাল্ক এসএমএস হলো এক প্রকার অনলাইন ভিত্তিক এসএমএস (মেসেজিং) সেবা। যার দ্বারা ইন্টারনেট এর মাধ্যমে সরাসরি ওয়েব সাইটে প্রবেশ করে অথবা সফ্টওয়ার ব্যবহার করে ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে বিশ্বের যে কোন মোবাইল নম্বরে যে কোন নাম ব্যবহার করে (মেসেজ সেন্ডার হিসেবে) মেসেজ পাঠানো যায়।
অর্থাৎ এর বিশেষ সুবিধা হল এই যে, এর মাধ্যমে ব্যবহারকারী নিজের নাম বা কোম্পানীর নাম ব্যবহার করে মেসেজ পাঠাতে পারেন ।
Bulk SMS মূলত ২টি সিস্টেমে নিতে পারবেন।
- প্রথম সিস্টেম হচ্ছে নন-মাস্কিং (Non-masking),
- আরেকটা সিস্টেম হচ্ছে মাস্কিং (Masking)।
যেমনঃ আমাদের মোবাইলে GP Info, Bl Info, Flexi Load, bKash ইত্যাদি নাম থেকে ম্যসেজ আসে । এইগুলো হল মাস্কিং সিস্টেমে এসএমএস । যেহেতু স্পেশালি নাম / আইডি সেট করা হয়, তাই মাস্কিং (Masking) এসএমএস এর দাম কিছুটা বেশি ।
আবার বিভিন্ন শর্টকোড থেকে ম্যাসেজ আসে। যেমনঃ 2000, 9999, 5566, 7777, 444000999 ইত্যাদি এইগুলো হল নন-মাস্কিং সিস্টেম এসএমএস । নন-মাস্কিং (Non-masking) দামে সাশ্রয়ী এবং যারা ছোট পরিসের ব্যবসায় পরিচালনা করছেন বা ব্যবসায় একদম নতুন এবং যাদের বাজেট লেভেল কম থাকে তাদের জন্য নন-মাস্কিং সিস্টেম উপযোগী ।


Post a Comment