মোবাইল কিনতে গেলে তাতে দেখে নিতে হবে কয়েকটি বিষয়ঃ
১. মাইক্রোসফট টিম, জুম অথবা গুগল মিট এর মাধ্যমে বেশি ভার্চুয়াল ক্লাস বা মিটিং হচ্ছে। তাই মোবাইল সেট ৪ জি সার্পোট করবে এমন ফোন কিনুন।
২. অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোন নেয়াই ভালো। কারণ এর সেটিং ও ফিচার সহজ।
৩. অফিসের ডকুমেন্ট বা শিক্ষার্থীদের স্কুল বা টিউশন থেকে নোট পাঠায়, সেগুলো ডাউনলোড করে সংরক্ষণ করার দরকার। তাই ফোনের স্টোরেজ বেশি থাকা চাই, অন্তত ৬৪ জিবি।
৪. ব্যাটারি কমপক্ষে ৪০০০-৬০০০ এমএএইচ উত্তম।
৫. ডিসপ্লে স্ক্রিণ এইচডি হলে ভালো হয়।
৬. অক্টোকোর প্রসেসর থাকা চাই।
৭. র্যাম ৩-৪ জিবি থাকা চাই।
৮. ভিডিও লাইভের জন্য ক্যামেরা রেজুলেশন কমপক্ষে ১৩ মেগাপিক্সেল অবশ্যই থাকতে হবে।
৯. পিকচার রেজুলেশন ৩০০+ পিপিআই (পিক্সেল পার ইনডেক্স) হতে হবে।
উপরের বিষয়গুলো মাথা রেখে মোবাইল কিনতে গেলে কমপক্ষে ১০-১৫ হাজার টাকার মধ্যে মোবাইল কিনতে পারা যাবে।


Post a Comment