প্রযুক্তির কল্যাণে আমরা এটিএম কার্ডের মাধ্যমে টাকা লেনদেন করতে পারি। কিন্তু এটিএম কার্ড ব্যবহারে সর্তকতা নন যারা তাদের অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে।
এটিএম কার্ড ব্যবহারে সর্তকতা:
১. পিন নম্বর অন্যকাউকে দিবেন না, ব্যাংক কর্মকর্তাদেরও না।
২. পিন নম্বরটি মুখস্থ রাখুন। এমনকি ব্যক্তিগত ডায়েরিতেও লিখবেন না।
৩. আপনার ফিন্যান্সিয়াল ডকুমেন্ট অনুমোদিত কোনো ব্যক্তি ব্যতীত অন্য কাউকে দিবেন না।
৪. বিদেশ থেকে ফেরত আসার পর আপনার ক্রেডিট কার্ডের ইউএসডি অংশটুকু বন্ধ রাখুন।
৫. এটিএম/ পিওএস টার্মিনালে আপনার পিন নম্বর/ পাসওয়ার্ড প্রবেশের সময় পিন প্যাডটি ঢেকে রাখুন।
৬. এটিএম থেকে টাকা তোলার জন্য আপনার কার্ড অন্য কাউকে দিবেন না।
৭. কোনো আউটলেটে ব্যবহার করার সময় আপনার কার্ডটির দিকে নজর রাখুন।
৮. এটিএম/ পিওএস টার্মিনালে পিন হোল ক্যামেরা বা অন্যান্য অস্বাভাবিক ডিভাইসের ব্যাপারে সতর্ক হোন।
৯. অনলাইন শপিংয়ের ক্ষেত্রে সিকিউর ওয়েবসাইট থেকে শপিং করুন।
১০. অচেনা ইমেইল বা এসএমএস থেকে আসা লিংকে ক্লিক করে কোনো ওয়েবসাইটে আপনার পিন নম্বর/পাসওয়ার্ড পরিবর্তন করার অথবা কার্ডের তথ্য দেয়ার নির্দেশনা পেলে তা এড়িয়ে যান এবং সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষকে জানান।
১১. আইটি সংক্রান্ত ঝুঁকি মোকাবেলায় আপনার ডিভাইসগুলো (ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদি) নিরাপদভাবে কনফিগার করুন।
১২. অবশ্যই আপনার ডিভাইসের অপারের্টিং সিস্টেম ( অ্যান্ড্রেয়েড, আইওএস, উইন্ডোজ) আপডেট রাখুন।
১৩. শুধুমাত্র স্বনামধন্য ও বিশ্বস্ত সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর অ্যাপগুলোই ব্যবহার করুন।


Post a Comment