ওয়েবসাইট ডোমেইনের নাম রেজিস্ট্রেশন করা পূর্বশর্ত

ওয়েবসাইট,ডোমেইন, website, Domain


ওয়েবসাইট পরিচালনা করার জন্য  ডোমেইন নেইম রেজিস্ট্রেশন করা গুরুত্বপূর্ণ। তাই ডোমেইন রেজিস্ট্রেশনের সময় কিছু বিষয় অবশ্যই অবশ্যই চিন্তা মাথায় রেখে করতে হবে।

১. বাংলাদেশের মানুষ .com ডোমেইন নাম হিসেবে পছন্দ করেন। তাই .com দিয়েই ডোমেইন কিনবেন যদি অন্য কোনো কারণ না থাকে।

২. প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন কিনার আগে আপনাকে কন্টোল প্যানেল (সি প্যানেল) দিবে কিনা তা জানতে হবে। না দিলে তাদের কাছ থেকে ডোমেইন না কিনাই ভালো। ভবিষতে যখন আপনার সাইট র‌্যাঙ্ক বাড়বে তখন তাদের সার্ভিস চার্জও বাড়াবে, অনেকটা জিম্মি হয়ে যাবেন।

৩. আপনার ক্রয়কৃত ডোমেইন যে কোনো সময় ট্রান্সফার করতে পারবেন কিনা সেটাও জানা অতীব জরুরী। যদি ট্রান্সফার করা যায় তা আপনি তাদের সাহায্য ছাড়া করতে পারবেন সেদিকেও খেয়াল করাটাও গুরুত্বপূর্ণ । না হলে সারা জীবন আটকে থাকবেন।

৪. ডোমেইন ট্রান্সফার করতে চার্জ দিতে হবে কিনা সেটাও জানা জরুরী।

৫. ডোমেইন অক অপশন আছে কিনা জানুন।

৬. ডোমেইন রেজিস্ট্রেশনে যেন আপনার তথ্য ব্যবহার হয় তা নিশ্চিত করুন।

৭. লোভনীয় অফার থাকলে তা জেনে নিন। পরবর্তীতে রিনিউ করার অপশনও। 

৮. কোনো প্রতিষ্ঠিত কোম্পানীর বা ইন্টারন্যাশনাল ব্যান্ডের কোম্পানির ওয়েবসাইটের সাথে যেনো আপনারটা ডোমেইন নেইম না মিলে।

৯. ডোমেইন নেইম সুন্দর, ছোট পরিসরে হওয়া ভালো।

Labels:

Post a Comment

Comments System

<--Google--!>

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget