কন্ট্রোল প্যানেল অ্যাক্সেসের সীমাবদ্ধতা নির্ধারণ

Windows, Windows 10, Control Panel, Setting

 


উইন্ডোজের নিরাপত্তা কিংবা সেটিংসের অবাঞ্ছিত পরিবর্তনে সৃষ্ট সমস্যা প্রতিরোধে কন্ট্রোল প্যানেল অ্যাক্সেসের সীমাবদ্ধতা নির্ধারণ করে দিন


উইন্ডোজ ৮ এবং ১০ অপারেটিং সিস্টেমে নিরাপত্তাজনিত কারণ কিংবা সেটিংসের অবাঞ্ছিত পরিবর্তনের জন্য সৃষ্ট সমস্যা যদি প্রতিরোধ করতে চান তবে আপনাকে অবশ্যই উইন্ডোজের কন্ট্রোল প্যানেলে বারংবার অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে ব্যবহারকারীদের কন্ট্রোল প্যানেলের অপ্রয়োজনীয় অ্যাক্সেস বন্ধ করে দিতে হবে। এক্ষেত্রে উইন্ডোজের কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস পুরোপুরি বন্ধ করে দেয়া অথবা নির্দিষ্ট আইটেম (অ্যাপলেটসমূহ) অপসারণ কিংবা নির্দিষ্ট আইটেম (অ্যাপলেটসমূহ) দেখানোর সুবিধা এ্যাড করাও যেতে পারে।

কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস আংশিক সীমাবদ্ধতা নির্ধারণ করুনঃ

প্রথমে কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করে রান (Run) অপশন চালু করুন। Group Policy Editor চালু করার জন্য রান কমান্ড gpedit.msc লিখুন এবং ওকে বাটনে ক্লিক করুন।

দ্বিতীয় ধাপে, Group Policy Editor  উইন্ডো থেকে User Configuration  আইটেম নির্ধারণ করুন। তারপর Administrative Templates  এর অধীনের Control Panel  আইটেম নির্ধারন করুন। এখন Control Panel  এর অধীনের Show only specified Control Panel Applets পলিসিতে ডাবল ক্লিক করুন।

তৃতীয় ধাপে Show only specified Control Panel Applets পলিসি ডিফল্ট সেটিং এ Not Configured  অবস্থায় পাবেন। এখানে Enabled  রেডিও বাটন সিলেক্ট করুন। তারপর Option এর অধীনে List of allowed Control Panel items  নির্ধারন করার জন্য Show  বাটনে ক্লিক করুন।

এখন Show  বাটনে ক্লিক করার কারণে Show Contents    নামে একটি উইন্ডো আসবে। Value কলামের বরারব নিচে নিচে আপনি যে কন্ট্রোল প্যানেল আইটেমগুলো ব্যবহারকারীদের অ্যাক্সেস করার সুযোগ দিতে চান তা লিখে Ok বাটনে ক্লিক করুন।

তারপর পূর্বেই চালু থাকা  Show only specified Control Panel Applets  পলিসি উইন্ডো থেকে Apply ও Ok বাটনে ক্লিক করুন।

এবার কন্ট্রোল প্যানেলে অ্যাক্সেস করে দেখুন ডিফল্ট কন্ট্রোল প্যানেল সকল আপলেটগুলো না দেখিয়ে শুধুমাত্র নির্ধারিত আপলেটগুলো দেখাচ্ছে এবং অ্যাক্সেস করতে পারছেন।

কন্ট্রোল প্যানেল এবং পিসির সেটিংসের অ্যাক্সেস সীমাবদ্ধতা (পুরোপুরি বন্ধ) নির্ধারণ করুনঃ

প্রথমে কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করে রান (Run) অপশন চালু করুন। Group Policy Editor চালু করার জন্য রান কমান্ড gpedit.msc লিখুন এবং ওকে বাটনে ক্লিক করুন।

দ্বিতীয় ধাপে, Group Policy Editor  উইন্ডো থেকে User Configuration  আইটেম নির্ধারণ করুন। তারপর Administrative Templates  এর অধীনের Control Panel  আইটেম নির্ধারন করুন। এখন Control Panel  এর অধীনের Prohibit access to Control Panel and PC settings  পলিসিতে ডাবল ক্লিক করুন।

তৃতীয় ধাপে Prohibit access to Control Panel and PC settings  পলিসি ডিফল্ট সেটিং এ Not Configured  অবস্থায় পাবেন। এখানে Enabled রেডিও বাটন সিলেক্ট করুন। Apply ও Ok  বাটনে ক্লিক করুন। হয়ে গেলো কন্ট্রোল প্যানেল এবং পিসির সেটিংস অ্যাক্সেস  পুরোপুরি বন্ধ।

এখন উইন্ডোজের কন্ট্রোল প্যানেলে অ্যাক্সেস করুন দেখবেন Restrictions বার্তা দেখাচ্ছে।


সবাই ভালো থাকবেন। 
Labels:

Post a Comment

Comments System

<--Google--!>

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget